মানিকগঞ্জে গরু ও ঘোড়া দৌড় মেলা

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সদর উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে গরু ও ঘোড়া দৌড় মেলা অনুষ্ঠিত হয়েছে। নবগ্রাম দিগ্বিজয়ী ক্লাবের উদ্যোগে আয়োজিত মেলা দেখতে মাঠে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। বিকেলে এ মেলা অনুষ্ঠিত হয়।

তিথি সুলতানা বলেন, প্রতিবছর এখানে গরু ও গোড়া দৌড়ের মেলা হয়। প্রায় সাত বছর আগে আমার নবাব গঞ্জে বিয়ে হয়েছে। এবার প্রথম এসেছি মেলা দেখতে। মেলায় প্রচুর দর্শক হয়েছে কিন্তু বেশি গরু হয়নি। তার পরেও ভাল লেগেছে। জাফর নামে এক প্রতিযোগী বলেন আগে জেলার সব প্রতিযোগীতার অংশগ্রহণ করতাম। এখন গরুও নেই সেরকম প্রতিযোগীতাও নেই। তার পরেও পুরানো খেলা ধরে রাখতে চেষ্ঠা করছে এখানকার লোকজন। আমি একটি গরু নিয়ে এসেছি।

আয়োজকরা বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এই গরু ও গোড়া দৌড়কে ধরে রাখতে প্রতিবছর এই আয়োজন। তবে এলাকায় গরুর সংখ্যা কমে যাওয়ায় প্রতিযোগীতায় গরু কম আসছে। প্রতিটি গরুর মালিককে পুরস্কার দেওয়া হবে বলে তারা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিগ্বিজয়ী ক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম, ড. খন্দকার তানজির মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights