মানিকগঞ্জে বই উৎসব
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে বই উৎসবের মাধ্যমে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ ৮৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৪ শিক্ষাবর্ষের কোমলমতি শিশুদের হাতে গোলাপ ফুল ও বই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
৮৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষারের সভাপতিত্বে জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসটি ও শিক্ষা) শুকলা সরকার ও পৌর মেয়র মো.রমজান আলীসহ শিক্ষক-অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিসসূত্রে জানা যায়, মানিকগঞ্জের সাতটি উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১ লাখ ৮২ হাজার ২৭ জন শিক্ষার্থী এবং মাধ্যমিক পর্যায়ে ১২ লাখ ২২ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিরতণ করা হবে।
