মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডুর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আহমেদ, মিজানুর রহমান হযরত, আফজাল হোসেন খান জকি, টাইগার লোকমান হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, হাশেম মাস্টার,ওলিউল ইসলাম রেজা। মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এই স্মরণ সভায় মরহুমের স্বজনসহ জেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights