মানিকগঞ্জে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে শিশু বৃষ্টি আক্তার হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার এই আদেশ।

মামলার বিবরণে জানা যায়, হরিরামপুর উপজেলার সরবদীনগর গ্রামের রমজান আলীর মেয়ে বৃষ্টি আক্তারকে বিয়ের প্রস্তাব দেন আবুল হোসেন। বৃষ্টির বাবা-মা বিয়েতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আবুল ২০১৭ সালের ৫ নভেম্বর দুপুরে বৃষ্টির বসত ঘরে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই বৃষ্টির মা আকলিমা বেগম বাদী হয়ে আবুল হোসেনকে আসামি করে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ মামলার তদন্ত শেষে পরের বছর ১০ জুলাই এসআই কোহিনুর মিয়া আবুল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে এই মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights