মানিকগঞ্জে স্কুলবাসে অগুন, ঘুমন্ত চালক দগ্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় থেমে থাকা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তার বাড়ি সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।

শিবালয় থানার উপপরিদর্শক সুমন চক্রবর্তী জানান, দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। চালক তাবেজ খান বাসের ভেতর ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights