মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

মানিকগঞ্জ প্রতিনিধি
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও এক নেতাকে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।

আজ শনিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুর রহমান রাকিবের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড: মো: জিন্নাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল সহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও এক স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights