মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে বিজিবির মাইকিং

অনলাইন ডেস্ক

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আজ শনিবার সকাল থেকে কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় বসবাসরত জনসাধারণকে আসন্ন ঘূর্ণিঝড় ‘মোখা’ এর কবল থেকে রক্ষায় নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়ে, এই প্রচারণার ফলে জনসাধারণ ইতোমধ্যে তাদের প্রয়োজনীয় মালামালসহ নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights