মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি
সম্প্রতি দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে অভিযোগ তুলে দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকার সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক ও প্রবীণ রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্রফ্রন্টের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান, সংগঠক সুবর্না বর্মন বন্যা, মোখলেছুর রহমান প্রমুখ।
সমাবেশে গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জানানো হয়। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে দাবি করে এর প্রতিবাদ জানান বক্তারা।
