মামুন-জিয়াউল আদালতে হাজির

গাজীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে গাজীপুরে সংঘটিত সংঘর্ষে নিহতের ঘটনায় দায়েরকৃত একটি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়েছে।

বুধবার (১৭ মে) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়।

গাজীপুর মহানগর আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আহসান উল্লাহ চৌধুরী জানান, নিরাপত্তার স্বার্থে প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরজুড়ে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন।

তবে ডেথ রেফারেন্স চলমান থাকায় এদিন মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি।

গাজীপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তফা কামাল জানান, গাজীপুর জেলা আইনজীবী সমিতির একজন সিনিয়র সদস্যের মৃত্যুতে আদালত ডেথ রেফারেন্স ঘোষণা করে শুনানি স্থগিত রাখে।

বিচারক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ২২ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights