মায়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ফিশিং বোট জব্দ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার দুপুর ১২টার দিকে কুতুবদিয়া থানার দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে পাচারে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মালামাল ও বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights