মায়ামিতে মেসির সঙ্গী আলবা

অনলাইন ডেস্ক
ইন্টার মায়ামিতে বসছে বার্সেলোনার তারকা খেলোয়াড়দের মিলনমেলা। লিওনেল মেসির সঙ্গে এরই মধ্যে ফ্লোরিডা ক্লাবে যোগ দিয়েছেন সার্জিও বুশকেটস। এবার তাদের সঙ্গী হচ্ছেন বার্সার সাবেক খেলোয়াড় জর্দি আলবা।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, মঙ্গলবার আলবার সঙ্গে মায়ামির চুক্তি হয়ে গেছে। কেবল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বাকি।

একই দিন মায়ামির মালিক হোর্হে মাস বলেন, জর্দি আলবা আজ চুক্তিতে সই করবেন। মেসির অভিষেক শুক্রবার।
আলবা আগের মৌসুমে বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ফ্রি ট্রান্সফারে মায়ামিতে যুক্ত হচ্ছেন তিনি। তবে কতদিনের চুক্তি, তা আনুষ্ঠানিক ঘোষণার পর জানা যাবে।

এর আগে মায়ামির জার্সিতে অনুশীলন করতে দেখা গেছে মেসি ও বুশকেটসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights