মায়ের ঘর সংস্কার করতে গিয়ে ভাই ও ভাতিজার হামলার শিকার

সাতক্ষীরায় বৃদ্ধা মায়ের বসতঘর সংস্কার করতে গিয়ে ভাতিজা ও সেজো ভাই কর্তৃক হামলার শিকার হয়েছেন ছোট ভাই রাজিবুল হাসান (৫০)। ঘটনাটি ঘটেছে ২ আগস্ট বিকালে সাতক্ষীরা পৌরসভার পুরাতন সাতক্ষীরার ৩ নং ওয়ার্ডের কলবাগান এলাকায়। এ ঘটনায় রক্তাক্ত আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অসহায় রাজিবুল হাসান। বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

ঘটনার বিবরণে জানা যায়, সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরার ৩ নং ওয়ার্ডের কলবাগানের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ৫ পুত্র ভাগবাটোয়ারা অনুসারে আলাদা আলাদা বাড়িতে বসবাস করেন। আর বৃদ্ধ মা আকলিমা খাতুনকে (৯০) নিয়ে আলাদা ঘরে বসবাস করেন ছোট ছেলে রাজিবুল হাসান। মায়ের ভেঙ্গে যাওয়া ঘরটি সংস্কারের জন্য ছোট ছেলে রাজিবুল হাসান দোকান থেকে রড কিনে নিয়ে এসে তার পৈত্রিক সম্পত্তির বাড়ির সামনে রাখে। এ সময় তার সেজো ভাই রফিকুল হাসান ও তার ছেলে ভাতিজা নাবিল সাহাদাত ওই জায়গায় রড রাখতে দিবেনা বলে রাজিবুলের উপর উত্তেজিত হয়। এক পর্যায়ে তারা পিতা ও পুত্র মিলে ছোট চাচা রাজিবুল হাসানকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আহত করে এবং বসতবাড়ি ভাঙচুর করে। সেজো ভাই ও ভাতিজার হামলায় মাটিতে লুটিয়ে ছটপট করতে থাকে রাজিবুল হাসান। হামলার শিকার রাজিবুল বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত রাজিবুল হাসান জানান, বৃদ্ধা মায়ের ঘর সংস্কারের জন্য রড কিনে আমার জমির অংশে রেখেছি। আমার ভাই রফিকুল ও তার ছেলে নাবিল সাহদাত বিনা কারণে আমার বাড়িতে এসে আমার উপর হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে। আইন আদালতের আশ্রয় নিলে আমাকে জীবনে মেরে ফেলবে বলে হত্যার হুমকি দিচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও বিচার দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights