মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম

অনলাইন ডেস্ক

মায়ের মৃত্যুর খবর পেয়ে বিশ্বকাপ চলাকালে নিজ দেশে ফিরে গিয়েছিলেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। পারিবারিক দায়িত্ব শেষ করে আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

শনিবার ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দেশম ইতোমধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এ বিষয়ে তারা আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি।

দেশমের অনুপস্থিতিতেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। এই জয়ে নকআউট পর্বে তুলনামূলক সুবিধাজনক সূচি পেয়েছে দলটি।

২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন দেশম। ২০২২ সালেও তার অধীনেই ফাইনালে উঠেছিল দলটি। তার ফিরে আসায় নকআউট পর্বের আগে ফরাসি শিবিরে স্বস্তি ফিরেছে।
বর্তমানে ফ্রান্স দল বোস্টনে অবস্থান করছে। আগামী মঙ্গলবার নকআউট ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে তারা।

সূত্র : রয়র্টাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights