মারধরের ক্ষোভে স্বামীকে হত্যা করে মাটিচাপা, স্ত্রীর স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মুলাদীতে স্বামী হারুন হত্যার কথা স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে স্ত্রী সেলিনা বেগম। আদালতেও স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়া কথা রয়েছে। কিন্তু রাত সাড়ে ৯টা পর্যন্ত আদালতের বিচারকের কাছে জবানবন্দি দেয়নি বলে জানিয়েছেন মুলাদী থানার ওসি কেএম সোহেল রানা।

সোমাবর সকালে মুলাদী উপজেলার চরমালিয়া গ্রামের বাড়িতে মাটি চাপা দেয়া অবস্থায় স্বামী হারুন হাওলাদারের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর তার স্ত্রী সেলিনা বেগমকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

মুলাদী থানার ওসি কেএম সোহেল রানা জানান, সেলিনা বেগম স্বীকার করেছে সমিতি থেকে উত্তোলন করা ঋনের কিস্তি নিয়ে স্বামীর সাথে ঝগড়া হয়। এ সময় স্বামী হারুন হাওলাদার তাকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে অন্ডকোষ চেপে ধরে। এতে স্বামী হারুন অজ্ঞান হলে তার গলা চেপে মৃত্যু নিশ্চিত করে।

পরে তার লাশ একা টেনে বের করে মাটিচাপা দেয়। হত্যাসহ সকল কর্মকাণ্ড একাই করেছে বলে স্বীকার করেছে সেলিনা বেগম।

ওসি আরও বলেন, আদালতেও স্বীকারোক্তি দিলে ছেলে এইচএম জাফর হাওলাদারের করা মামলার আসামি হিসেবে সেলিনা বেগমকে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights