মারা গেছেন ‘ডোরেমন’র ভয়েস আর্টিস্ট নোবুয়া ওইয়ামা

অনলাইন ডেস্ক

জাপানের জনপ্রিয় কার্টুন সিরিজ ‘ডোরেমন’। পৃথিবীজুড়ে এখনো বাচ্চাদের প্রিয় কার্টুনের তালিকায় রয়েছে ডোরেমন। শুক্রবার এএফপি জানিয়েছে, অত্যন্ত জনপ্রিয় কার্টুন চরিত্র রোবট বিড়াল ডোরেমনের বাচিকশিল্পী নোবুয়ো ওইয়ামা (৯০) মারা গেছেন। ২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ওইয়ামা নীল রঙের বিড়াল ডোরেমনের কণ্ঠ দিয়েছেন।

২২ শতকের কাল্পনিক ভবিষ্যত থেকে আসা এই বিড়ালের একটি ‘জাদুর পকেট’ আছে, যেখান থেকে সে সব ধরনের অত্যাধুনিক গ্যাজেট বের করে আনতে পারে। তার সুপরিচিত গ্যাজেটের মধ্যে একটি ছিল পৃথিবীর যেকোনো জায়গায় ভ্রমণ করার জন্য একটি বিশেষ দরজা।ওইয়ামার ট্যালেন্ট এজেন্সি এএফপিকে জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিতক কারণে তিনি প্রাণ হারান। তার শেষকৃত্যে ঘনিষ্ঠ আত্মীয়রা যোগ দেয়।
এদিকে ওইয়ামা কন্ঠ দেওয়া থেকে অবসর নেওয়ার পর অন্যান্য শিল্পীরা শিল্পীরাও তার মতো করেই কণ্ঠ দিয়ে আসছেন বলে জানা গেছে। ডোরেমন কার্টুনে একটি আদুরে রোবট বিড়াল অতীতে এসে একটি অলস স্কুলবালককে সাহায্য করে। নোবিতা নামের এই মিথ্যাবাদী ছেলেটিকে দৈনন্দিন জীবনের নানা বিপদ থেকে রক্ষা করে তার বিশ্বস্ত বিড়াল ডোরেমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights