মারা গেছেন দক্ষিণী বর্ষীয়ান অভিনেতা শরৎ বাবু

অনলাইন ডেস্ক
পরপারে পাড়ি জমিয়েছেন দক্ষিণ ভারতের বর্ষীয়ান অভিনেতা শরৎ বাবু। আজ সোমবার হায়দরাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

অনেক তেলেগু এবং তামিল চলচ্চিত্রে কাজ করেছেন এই জনপ্রিয় অভিনেতা।

হায়দরাবাদের এআইজি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। জানা গেছে, তার শরীরের বহু অঙ্গ কার্য ক্ষমতা হারিয়েছিল।
১৯৭৩ সালে প্রথম চলচ্চিত্রে পা রাখেন শরৎ বাবু। ১৯৭৮ সালে কে বালাচান্দর পরিচালিত তামিল চলচ্চিত্র ‘নিঝল নিজামগিরাধু’র মাধ্যমে খ্যাতি অর্জন করেন। এরপর তিনি অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights