মার্কিন অর্থনৈতিক যুদ্ধ ‘সামরিক পরাজয়ের স্বীকারোক্তি’: আইআরজিসি

অনলাইন ডেস্ক
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ জোরদারের পদক্ষেপকে যুদ্ধক্ষেত্রে মার্কিন ব্যর্থতার স্বীকারোক্তি বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি মুখপাত্র সারদার মোহেবি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা সামরিক ক্ষেত্রে ব্যর্থতার একটি ‘নীরব স্বীকারোক্তি’। আপনি যদি সামরিক ক্ষেত্রে বিজয়ী হতেন, তাহলে অর্থনৈতিক যুদ্ধ শুরু করার প্রয়োজন হতো না।

মোহেবি বলেন, অর্থনৈতিক চাপ ইরানের জন্য নতুন কোনো বিষয় নয়। ৪৭ বছর ধরে দেশটির অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত মার্কিন নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

তার দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো বিভিন্ন ধরনের ধারণা ও জনমত তৈরি করা।

মোহেবি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি শত্রুতামূলক পদক্ষেপের জন্য আইআরজিসির ‘প্রস্তুত পরিকল্পনা’ রয়েছে। এর মধ্যে অর্থনৈতিক যুদ্ধের প্রভাব মোকাবিলা এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বিস্তারের কৌশলও অন্তর্ভুক্ত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরান ইতোমধ্যে বিভিন্ন অর্থনৈতিক লেনদেন চালিয়ে যাচ্ছে এবং এর ফলাফল ‘অদূর ভবিষ্যতেই’ দৃশ্যমান হবে।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights