মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির

অনলাইন ডেস্ক

উত্তর উপসাগরে একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার সকালে মার্কিন তেলবাহী জাহাজে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে আইআরজিসি।

আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ‘পার হতে দেওয়া হবে না’।

হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, ‌‌‘তাদের দেখা গেলে অবশ্যই আঘাত করা হবে।’

ইরানের বিপ্লবী বাহিনী আরও বলেছে, ‘আমরা আগেই বলেছিলাম যে আন্তর্জাতিক আইন ও প্রস্তাব অনুযাযী যুদ্ধের সময় ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচল নিয়ন্ত্রণের অধিকার রাখে।’

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights