মার্কিন প্রেস ব্রিফিংয়ে গয়েশ্বরের ওপর হামলা প্রসঙ্গ

অনলাইন ডেস্ক

সম্প্রতি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে বিরোধী রাজনৈতিক দল বিএনপি। এ সময় কিছু সহিংসতার খবর পাওয়া যায়।

প্রসঙ্গ উঠে এল মার্কিন পররাষ্ট্র দফতরের মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে। স্থানীয় সময় সোমবার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা ও ভীতি প্রদর্শন নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আমরা সহিংসতা ও হামলার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানাই।
একইসঙ্গে মানুষকে শান্তিপূর্ণ সমাবেশ করার সুযোগ দেওয়া এবং সেই লক্ষ্যে নিরাপদ পরিবেশ তৈরি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ম্যাথিউ মিলারের কাছে বিএনপির শীর্ষস্থানীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ বিরোধী নেতা-কর্মীদের ওপর হামলা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আরও কী পদক্ষেপ নিতে পারে সে প্রসঙ্গটি সামনে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights