মার্কিন স্বার্থে হামলা চালালে ইরানকে যে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েল মধ্যকার এই সংঘর্ষে যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা নেই।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, শনিবার দিবাগত রাতে ইরানে যেসব হামলা হয়েছে, তাতে যুক্তরাষ্ট্রের কোনও সম্পৃক্ততা নেই।

এদিকে ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা ইসরায়েলকে সাহায্য করে, তাহলে তার জবাব দেবে তেহরান। এরই প্রেক্ষিতে ট্রাম্প বলেন, যদি আমাদের ওপর কোনওভাবে ইরান হামলা চালায়, তাহলে মার্কিন সশস্ত্র বাহিনী এমন শক্তি দিয়ে জবাব দেবে যা এর আগে কখনও দেখা যায়নি।

তবে এর পাশাপাশি তিনি আশার বাণীও দিয়েছেন। বলেছেন, আমরা খুব সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করাতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি।

তার এই মন্তব্য ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ ভূমিকার ইঙ্গিত দেয়। ট্রাম্পের বক্তব্য একদিকে যেমন শক্তি ব্যবহারের হুঁশিয়ারি, অন্যদিকে তেমনি শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাও তুলে ধরছে। সূত্র: বিবিসি, সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights