মার্কেটটি ঝুঁকিপূর্ণ ছিল : ফায়ার সার্ভিসের ডিজি

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবাজারে আগুন লাগা মার্কেটটি ২০১৯ সালের ২ এপ্রিল ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নোটিশ দেওয়া হয়েছিল। ১০ বার নোটিশ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।

মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের গেটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ডিজি বলেন, এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। বাতাস ও উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।
ফায়ার সার্ভিস সব দুর্যোগে সবার আগে মানুষের পাশে থাকে জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, কেন আমাদের সদস্যদের ওপর আক্রমণ? কেন আঘাত? এ আগুনের সুষ্ঠু তদন্ত আমরা করবো এবং আপনাদের জানাবো।

এর আগে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও একঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights