মার্কেটে অগ্নিকাণ্ড রোধ করতে সিএমপি’র চার অনুরোধ

মার্কেট ও বিপণি বিতানে অগ্নিকাণ্ড রোধে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রতি চারটি অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক চিঠিতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়।

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ঢাকার কয়েকটি মার্কেট ও বিপণি বিতানে অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে। ঢাকার ঘটনা যাতে চট্টগ্রামে পুনরাবৃত্তি না ঘটে, এজন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। মার্কেট ও বিপণি বিতানে সার্বিক সহযোগিতার জন্য সিএমপি’র প্রত্যেক ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে।

সিএমপি’র পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বঙ্গবাজার, নিউ সুপার মার্কেটসহ বিপণি বিতান ও পাইকারি ব্যবসার আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা সর্বশান্ত হয়ে পড়েছে। চট্টগ্রামেও কিছু মার্কেট ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। তাই বিপণি বিতান ও মার্কেটসমূহে নিম্নলিখিত বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।
যার মধ্যে রয়েছে-পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিরাপত্তা প্রহরী নিযুক্ত করা, রাত্রিকালীন বিশেষ করে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর সমিতির সদস্যদের পালাক্রমে নিযুক্ত করা, প্রযোজ্য স্থানে সিসি ক্যামেরা স্থাপন করে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা করা, পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপক সরঞ্জামাদির ব্যবস্থা রাখা, ফায়ার সার্ভিসের গাড়ি যেন নিরাপদে মার্কেটে আসা-যাওয়া করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights