মার্টিনেজের স্থলাভিষিক্ত হলেন জেসুস

অনলাইন ডেস্ক
বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর রবার্তো মার্টিনেজ পদত্যাগ করার কয়েক দিনের মধ্যেই পর্তুগাল তাদের নতুন প্রধান কোচ হিসেবে জর্জ জেসুসকে নিয়োগ দিয়েছে। পদত্যাগের পর স্প্যানিশ কোচ জানান, বিশ্বকাপ থেকে বিদায়ের সঙ্গে সঙ্গে তার তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

৭১ বছর বয়সী জেসুস তার কোচিং ক্যারিয়ারের বড় একটি সময় পর্তুগালেই কাটিয়েছেন, যার মধ্যে বেনফিকা ও স্পোর্টিংয়ের মতো ক্লাবের দায়িত্ব পালনও অন্তর্ভুক্ত। সর্বশেষ তিনি আল-নাসরের কোচিংয়ের দায়িত্ব ছিল। তার অধীনেই দলটি ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগের শিরোপা জয় করেছিল। গত মৌসুমে জেসুসের অধীনে খেলা ৩৩টি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো
বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর রবার্তো মার্টিনেজ পদত্যাগ করার কয়েক দিনের মধ্যেই পর্তুগাল তাদের নতুন প্রধান কোচ হিসেবে জর্জ জেসুসকে নিয়োগ দিয়েছে। পদত্যাগের পর স্প্যানিশ কোচ জানান, বিশ্বকাপ থেকে বিদায়ের সঙ্গে সঙ্গে তার তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

৭১ বছর বয়সী জেসুস তার কোচিং ক্যারিয়ারের বড় একটি সময় পর্তুগালেই কাটিয়েছেন, যার মধ্যে বেনফিকা ও স্পোর্টিংয়ের মতো ক্লাবের দায়িত্ব পালনও অন্তর্ভুক্ত। সর্বশেষ তিনি আল-নাসরের কোচিংয়ের দায়িত্ব ছিল। তার অধীনেই দলটি ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগের শিরোপা জয় করেছিল। গত মৌসুমে জেসুসের অধীনে খেলা ৩৩টি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ২৯টি গোল করেছিলেন।

৪১ বছর বয়সী রোনালদো নিশ্চিত করেছেন, এটিই ছিল তার শেষ বিশ্বকাপ, তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights