মালয়েশিয়ায় রুপা জিতলেন মাহফুজুর

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রুপা জিতলেন মাহফুজুর রহমান।

রবিবার মালয়েশিয়ার পাহাংয়ে দারুল মাকমুর খাতুন স্টেডিয়ামে হাইজাম্প ইভেন্টে ২.১০ মিটার লাফিয়ে পদক নিশ্চিত করেছেন মাহফুজ।

সম্প্রতি ইরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে হাইজাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন মাহফুজুর রহমান।
এই টুর্নামেন্টে বাংলাদেশের এটি চতুর্থ রৌপ্য। এর আগে লং জাম্প, হ্যামার থ্রো ও পোলভল্টে একটি করে রৌপ্য পেয়েছে বাংলাদেশ। ৩০০০ মিটার স্টিপলচেজে স্বর্ণ জেতেন আল আমিন। এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন এশিয়ান ইনডোরে রৌপ্য জেতা জহির রায়হানও। তিনি ২০০ মিটারে সেমিফাইনালে উঠলেও ফাইনালে নাম লেখাতে ব্যর্থ হন। ৪০০ মিটারে এন্ট্রি দিলেও নাম প্রত্যাহার করেছেন জহির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights