মালয়েশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

সংস্থাটি জানায় রবিবার স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯ দশমিক ৮ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সূত্র: মালায়কিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights