মালয়েশিয়ার সড়কে ঈদের দিনে ঝরলো ব্রাহ্মণবাড়িয়ার ৪ জনের প্রাণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
মালয়েশিয়ার ঈদের দিন সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চারজন নিহত হয়েছেন। বুধবার ঈদের দিন মালয়েশিয়ায় সকালের দিকে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের করিম সর্দারের দুই ছেলে মো. আব্দুল্লাহ (২৫) ও হাফেজ মো. হুমায়ূন উরফে সোহেল (২৭) এবং একই এলাকার মো. শাহাবুদ্দির মিয়ার ছেলে মো. সোহেল (২৫), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আশকর আলী (৪০)।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে গাড়ি নিয়ে ক্যামেরুন থেকে কয়ালামপুরে যাওয়ার পথে তাদের গাড়িটির চাকা ফেটে গেলে গাড়িটির গতি স্লো হয়ে পড়ে। এসময় পিছনে থাকা মালবাহী লড়ি ধাক্কা দিলে সাথে সাথেই ৩ জনের মৃত্যু হয় আরেক জন হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়। গাড়িতে থাকা আহত আরও দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে।
হরষপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওর্য়ার্ডের সদস্য মো. অলিউল্লাহ সতত্যা নিশ্চিত করে বলেন, মো: আব্দুল্লাহ, হাফেজ মোঃ হুমায়ূন উরফে সোহেল, মো: সোহেল আমার ভাতিজা লাগে এবং আশকর আলী আমার গ্রামের জামাই হয়। ঈদের দিনের ছুটিতে ঘুরতে গিয়ে তারা লাশ হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, আমি স্থানীয়ভাবে শুনতে পেরেছি। লাশ যখন দেশে আসবে থানার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights