মাহিয়া মাহির মনোনয়ন বৈধ ঘোষণা
অনলাইন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চিত্রনায়িকা মাহিয়া মাহির আর কোনো বাধা নেই।
আজ সোমবার দুপুর ২টা ৪৩ মিনিটে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেন।
