মিউনিখে বাংলাদেশি চিকিৎসকদের মিলনমেলা

বিটু বড়ুয়া, জার্মানি :

জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের রাজধানী মিউনিখে প্রতিবছরের মত হয়ে গেল দেশটিতে বসবাস ও গবেষণায় নিয়োজিত বাংলাদেশি চিকিৎসকদের মিলনমেলা ‘ডাস সুজামেনট্রেফেন’।

এই উপলক্ষে গত শনিবার শহরের একটি মিলনায়তনে চিকিৎসকদের সংগঠন ‘এ্যার্জটে আউস বাংলাদেশ’ এর আয়োজনে বর্ণাঢ্য এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল দেশের গান, কবিতা আবৃত্তি, নৃত্য আর মজাদার দেশীয় খাবারের আয়োজন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে আয়োজকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. জুবাইদা লায়লা, ডা. সুমাইয়া মোস্তাফা, ডা. শামিনা নাসরিন এবং ডা. শরিফা শারমিনসহ আরো অনেকে। এসময় দেশের মর্যাদা অক্ষুন্ন রাখার পাশাপাশি যেকোন পরিস্থিতিতে দেশ ও দেশের মানুষ এবং প্রবাসীদের কল্যাণে নিজেদের সর্বোচ্চ দিয়ে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে জার্মানির নানা প্রদেশ থেকে সংগঠনের সদস্য ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights