মিউস+ভিউস-এ বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ডেবিড কার্ড গ্রাহকরা

ঢাকা, সেপ্টেম্বর ২১, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি-এর প্রায়োরিটি ডেবিড কার্ড গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিতে ডিজাইনার ও বেসপোক টেইলর ব্র্যান্ড মিউস+ভিউস-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ডেবিড কার্ড গ্রাহকরা মিউস+ভিউস-এ ফ্যাব্রিক ও টেইলারিং সেবায় ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন। এর মাধ্যমে গ্রাহকরা বিশেষ মূল্যে মানসম্মত ফ্যাশন ও টেইলারিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয় প্রাইম ভিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রায়োরিটি ব্যাংকিং, ভিসি, ডিস্ট্রিবিউশন, কনজ্যুমার ব্যাংকিং নাহরীন কাইয়ুম এবং মিউস+ভিউস-এর ফাউন্ডার ও ক্রিযেটিভ ডিরেক্টর ফয়সাল খান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কাস্টমার প্রোপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং মিউস+ভিউস-এর ম্যানেজার রিদওয়ান এম রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights