মিয়ানমারে আবারও ভূমিকম্পের আঘাত, কাঁপলো বাংলাদেশ-ভারতও

মিয়ানমারে আবারও আঘাত হানলো ভূমিকম্প। এই ভূমিকম্পে মিয়ানমারের সীমান্ত লাগোয়া ভারতের আসাম, মেঘালয়সহ বাংলাদেশের কয়েকটি জেলাও কেঁপে উঠেছে।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) বলেছে, আজ রবিবার মিয়ানমারের মাওলাইকের কাছে ৫.৫ মাত্রার এই ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়ানমারের স্থানীয় সময় দুপুর ২টা ৪৪ মিনিটে স্যাগাইং প্রদেশের মাওলাইক জেলায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। প্রাথমিকভাবে এই ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার গভীরে হয়েছে।

ভলকানো ডিসকভারি বলেছে, মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাওলাইক শহর থেকে ৯২ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে মিয়ানমারের সীমান্ত লাগোয়া ভারতের আসাম, মেঘালয়সহ বাংলাদেশের কয়েকটি জেলা কেঁপে উঠেছে।
এর আগে, গত ২৯ মে মিয়ানমারের একই শহরে আঘাত হানা ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ ও ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ রবিবার মিয়ানমারে উৎপত্তি হওয়া ভূমিকম্পে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যও কেঁপে উঠেছে। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল মেঘালয় রাজ্যের জোওয়াই এলাকার কাছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, মিয়ানমারে ভূমিকম্প আঘাত করেছে, যা অনুভূত হয়েছে বাংলাদেশের রাঙামাটি জেলাতেও। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪২ কিলোমিটার দূরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights