মিয়ানমারে পাচারকালে চার ট্রাক সারসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ইছাখালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে চার ট্রাক সারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড মীরসরাই স্টেশন। শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন মীরসরাই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক হতে ফিশিং বোটে স্থানান্তরকালে প্রায় ৩৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৯৬০ বস্তা যার ওজন ৪৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এসময় পাচার কাজে ব্যবহৃত ৪টি ট্রাক ও ১টি ফিশিং বোটসহ তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক, বোট ও আটককৃত পাচারকারীদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights