মিয়ানমার-থাইল্যান্ড ভূমিকম্পের ধাক্কায় ফিরে দেখা ইতিহাসের বিধ্বংসী ১০টি কম্পন
অনলাইন ডেস্ক
মিয়ানমার ও থাইল্যান্ডে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ধাক্কায় আবারও মনে করিয়ে দিচ্ছে বিশ্বের ইতিহাসে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পগুলোর কথা।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মিয়ানমারে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৭৩০ জন। থাইল্যান্ডেও প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এসেছে। প্রযুক্তি উন্নত হলেও এখনো ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়া কঠিন। ফলে ইতিহাসের পাতা জুড়ে রয়েছে ভয়াবহ সব ভূমিকম্পের ঘটনা, যার মধ্যে কিছু ভূমিকম্প লাখো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) রিখটার স্কেলে গত ১০০ বছরে আঘাত হানা ১০টি ভয়াবহ ভূমিকম্পের তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে একটি ভূমিকম্পেই প্রাণ গেছে প্রায় ৩ লাখ মানুষের।
ভয়াবহ ১০টি ভূমিকম্প:
১. চিলি (১৯৬০) – ৯.৫ মাত্রা
বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে চিলিতে, ১৯৬০ সালে। এতে মৃত্যু হয় ১,৬৫৫ জনের এবং ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। ভূমিকম্পটি স্থায়িত্ব ছিল ১০ মিনিট।
২. দক্ষিণ আলাস্কা, যুক্তরাষ্ট্র (১৯৬৪) – ৯.২ মাত্রা
এই ভূমিকম্পে মৃত্যু হয় ১৩১ জনের, ক্ষতি হয় প্রায় ২৩০ কোটি ডলার। স্থায়িত্ব ছিল ৪.৫ মিনিট।
৩. সুমাত্রা-আন্দামান দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া (২০০৪) – ৯.১ মাত্রা
বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের একটি। এতে ১৪টি দেশে ভয়াবহ সুনামি হয়। প্রাণ হারায় ২,৮৩,১০০ জন। ভূমিকম্পটি স্থায়ী ছিল ১৯ মিনিট।
