মিয়ানমার সীমান্ত থেকে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

মিয়ানমারে তুমব্রু সীমান্ত থেকে অক্ষত অবস্থায় মিয়ানমার থেকে ছোড়া মর্টাল শেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে তুমব্রু বাজার থেকে পুলিশ মর্টাল শেল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৫ টার সময়ে ঘুমধুম তুমব্রু বাজারে এক ছেলে অবিস্ফোরিত মর্টাল শেল হাতে নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে আসে। খবর পেয়ে অবিস্ফোরিত মর্টাল শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সামরিক বাহিনীর বোম ডিসপোজাল টিমকে সংবাদ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights