মিরপুরে ঝুট গুদামে আগুন
অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুর ১১ নম্বরের এভিনিউ-৫ এ একটি ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ঢাকার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
