মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মিরপুর মডেল থানার কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- আজাদ হাওলাদার, মো. হান্নান হাওলাদার, মো. মিলন লাঠিয়াল ও মো. আ. আজিজ হাওলাদার। এসময় তাদের কাছ থেকে একটি ছেনা (চাকু জাতীয় ধারালো অস্ত্র), একটি চাপাতি, একটি লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, শনিবার দিবাগত রাতে কতিপয় লোক মিরপুর মডেল থানার কল্যাণপুর ওভার ব্রিজের নিচে দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাধারণ জনগণের সহায়তায় দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights