মিশরের কাছে গ্যাস রপ্তানি বাড়াবে ইসরায়েল

অনলাইন ডেস্ক

ইসরায়েল তার অফশোর তামার গ্যাসক্ষেত্র থেকে মিশরে প্রাকৃতিক গ্যাস রপ্তানি ‍বৃদ্ধি করবে। দেশটির জ্বালানিমন্ত্রী ইসরাইল কাটজ এই তথ্য জানিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এমন এক সময় এই তথ্য আসলো যখন অফশোর কোম্পানির গ্যাস অন্বেষণে ইসরায়েল আগ্রহ দেখাচ্ছে। একইসঙ্গে এই গ্যাস ঘরোয়া ব্যবহারের জন্য রাখা উচিত কিনা তা নিয়ে বিতর্ক উঠেছে।

ইসরায়েলের জ্বালানিমন্ত্রী বলেন, এই পদক্ষেপ রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধি করবে এবং ইসরায়েল ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights