মুক্তিযুদ্ধ-জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মুক্তিযুদ্ধ জাদুঘর এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও সংগ্রাম সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ থেকেই রাষ্ট্রদূত এই পরিদর্শন করেন। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের ‘অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’-এর আর্থিক সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights