মুক্তি পেলেন এমরান সালেহ প্রিন্স
অনলাইন ডেস্ক
তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শনিবার দুপুর ১টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন বিএনপি নেতারা।
মুক্তির বিষয়টি প্রিন্স নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে প্রবেশ করেছি। সরকার যে প্রহসনের নির্বাচন করেছে তা সারা বিশ্ব দেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাজধানীর বাড্ডার বোনের বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল এমরান সালেহ প্রিন্সকে।
