মুখোমুখি আমিরাত-সৌদি, পালালেন ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা!

অনলাইন ডেস্ক

ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান আইদারুস আল-জুবাইদির বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগ এনে তাকে বহিষ্কার করেছে দেশটির প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা পিএলসি।

বুধবার জারি করা এক ডিক্রিতে পিএলসি চেয়ারম্যান রাশাদ আল-আলিমি জুবাইদির সদস্যপদ বাতিল করে তাকে প্রসিকিউটর জেনারেলের অধীনে তদন্তের নির্দেশ দিয়েছেন। সৌদিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও রহস্যজনকভাবে জুবাইদি সেখান থেকে পালিয়ে আত্মগোপন করেছেন বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। অন্যদিকে এডেনে এসটিসি যোদ্ধাদের ওপর বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

প্রেসিডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জুবাইদির বিরুদ্ধে ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক অবস্থান ক্ষতিগ্রস্ত করা, অবৈধ সশস্ত্র গোষ্ঠী গঠন, বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন এবং সামরিক স্থাপনায় নাশকতার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

গত মঙ্গলবার জুবাইদির রিয়াদে পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি বিমানে না উঠে অজ্ঞাত স্থানে চলে যান। যদিও সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের নেতা বর্তমানে এডেনে অবস্থান করছেন এবং স্বাভাবিক দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights