মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া: কী বলছে পরিসংখ্যান ?

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ শুরু হলেও এখনো মাঠে নামা হয়নি ভারতের। আজ রবিবার নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। রবিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

ওয়ানডেতে ভারত ও অস্ট্রেলিয়া প্রথম মুখোমুখি হয়েছিল ১৯৮০ সালে। সেই থেকে এখন পর্যন্ত ১৪৯টি ওয়ানডে খেলেছে তারা। যেখানে জয়ের পাল্লাটা ভারী অজিদের দিকে। ৫৬ ম্যাচে হারের বিপরীতে ৮৩ ওয়ানডেতে জিতেছে তারা। আজ রবিবারের ম্যাচটি হবে দুদলের ১৫০তম ওয়ানডে।

ওয়ানডেতে মুখোমুখি দেখায় দুদলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান শচীন টেন্ডুলকারের। ৭১ ম্যাচে ৩ হাজার ৭৭ রান করেছেন তিনি। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানেও আছেন দুজন ভারতীয়। রোহিত শর্মা ২ হাজার ৩৩২ রান ও বিরাট কোহলি করেছেন ২ হাজার ২২৮ রান। রিকি পন্টিং অজিদের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ১৬৪ রান করেছেন। সক্রিয় খেলোয়াড়দের মধ্যে স্টিভ স্মিথ ১ হাজার ২৬০ রান করেছেন।
উইকেট শিকারের দিক দিয়ে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে সেরা পাঁচে আছেন কেবল মোহাম্মদ শামি। ২৪ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া অ্যাডাম জাম্পা ২১ ম্যাচে ৩৪, রবীন্দ্র জাদেজা ৪২ ম্যাচে ৩৪ ও কুলদীপ যাদব ২০ ম্যাচে ২৯ উইকেট শিকার করেছেন। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ৫৫ উইকেট নিয়ে সবার শীর্ষে ব্রেট লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights