মুগদায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, বন্ধু আহত

অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তর মুগদায় ধারালো অস্ত্রের আঘাতে পিয়াস ইকবাল (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি কবি নজরুল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় তার বন্ধু শামীম (২৪) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উত্তর মুগদা লিটল এঞ্জেল গলিতে হামলার শিকার হন পিয়াস ও শামীম। গুরুতর অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান পিয়াস।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, পিয়াসের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর শামীম হাসপাতালে চিকিৎসাধীন। মোবাইল কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি মুগদা থানা পুলিশ তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights