মুন্সিগঞ্জের হোগলাকান্দিতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের চরাঞ্চলের হোগলাকান্দি এলাকায় পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ তরিকুল ইসলাম (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একই গ্রামের এনায়েতউল্লার ছেলে মাহিরের সাথে তরিকুলের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সেই ঘটনার জেরে রবিবার সন্ধ্যায় তর্ক-বিতর্কের একপর্যায়ে মাহির তরিকুলকে ধারাল ছুরি দিয়ে বুকের বা-পাশে আঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, নিহত তরিকুলের বুকের বা-পাশে ধারাল ছুরির আঘাত রয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights