মুন্সিগঞ্জে ইয়াবাসহ আটক করে তিন মাসের কারাদণ্ড
মুন্সিগঞ্জ প্রতিনিধি
দুই পিস ইয়াবাসহ আটক করে একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যা সাতটায় মুক্তারপুর সংলগ্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ।
অভিযানকালে একজনকে সেবনের জন্য রাখা দুই পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
