মুন্সিগঞ্জে গোলাগুলি মামলার আসামি গ্রেফতার
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ থেকে এজাহার নামিয় আসামি মনির মেম্বারকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোল্লা কান্দি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মনির হোসেন বেপারী (৫৫)।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম. সাইফুল আলম জানান, ককটেল ও গোলাগুলির মামলার আসামি মনির মেম্বারকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। আগামীকাল শনিবার কোর্টে চালান করা হবে।
