মুন্সিগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া-আলোচনা সভা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

‎মুন্সিগঞ্জের সিরাজদিখানে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী এলাকায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। ‎মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী মো. শাহ আলম শেখ।
‎
এ ছাড়া আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদত শিকদার, ১ নং যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক ফারুকুল আলমসহ জেলা ও উপজেলার অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights