মুন্সিগঞ্জে তেলের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে শ্রীনগরের হাসাড়ায় ৩ ঘণ্টার চেষ্টায় পরিত্যক্ত ফিলিং স্টেশনের সাড়ে ৭ ফুট নিচের তেলের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত শিশুটির নাম মোঃ জুনায়েদ (১০)। সে ২ দিন আগে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলো।

হাসাড়া ফিলিং স্টেশন নামের ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ট্যাংকারের ভিতরে সৃষ্টি হয় বিষাক্ত গ্যাস। উদ্ধার অভিযান পরিচালনার সময় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মী মোঃ রাসেল (২২) ও এক পুলিশসহ দগ্ধ আহত হয় ৫ জন। শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক দেওয়ান আজাদ এসব তথ্য জানিয়েছেন।

এদিকে, আহত অপর ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকা কবির।

উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights