মুন্সিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২, আহত ৭

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ২ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ যাত্রী।

শুক্রবার সকাল ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কেয়টখালি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস কর্মকর্তা মাহফুজ রিভেন জানান, সকালে পদ্মা সেতু হয়ে ঢাকার অভিমুখে যাচ্ছিলো একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে বেলা ৭টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় দ্রুত গতির বাসটি সড়কে ব্যারিকেড ও আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ৩ যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে ২ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্য চিকিৎসক। বাকিরা স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights