মুন্সিগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে আহত
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে বাঘড়াতে এক বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা জানাবাদ এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহত বিএনপি কর্মীর নাম মো. শামীম। তার মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
