মুন্সিগঞ্জে যুবদলের ঝটিকা মশাল মিছিল, টায়ারে আগুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বিএনপির অবরোধের শেষ দিনে মুন্সিগঞ্জে পৃথকস্থানে ঝটিকা মশাল মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জ শহরের জুবলী সড়কে জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানার নেতৃত্বে একটি মশাল মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ারে আগুন দিতে দেখা যায় তাদের।

অপরদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করে মহাসড়কে টায়ারে আগুন দেয় যুবদল নেতাকর্মীরা।
এছাড়া অবরোধের কারণে বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার গণপরিবহন ছেড়ে না আসায় জেলার দুটি মহাসড়কে গণপরিবহন কিছুটা কম চলাচল করছে। তবে অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights