মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির নতুন আহ্বায়ক কমিটি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি এবং একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কার্যকরী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভুঁইয়া জানান, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নানা প্রতিকূলতার কারণে নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। সভায় সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠন করবে। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. আওলাদ হোসেন উজ্জ্বল, মো. ফরহাদ রানা। সদস্যরা হলেন, অ্যাডভোকেট আক্তার হোসেন সোহেল, মো. মাহবুবুর রহমান বাচ্চু, মো. শহিদুল ইসলাম, বলরাম বাহাদুর, এ এস এম শাহাদাত হোসেন, মো. সাখাওয়াত হোসেন নাসিম, মো. আরিফ উল ইসলাম, মো. রফিকুল ইসলাম মাসুম, মো. আইয়ুব আলী শিকদার, দেওয়ান মো. মজিবুর রহমান, মো. হোসেন রেনু, মো. নুরুল আমিন খান, মো. জসিম মোল্লাহ, মাহমুদ হাসান ফাহাদ, মো. শহীদুল্লাহ শেখ, মোহাম্মদ আরফিন, ডা. মোশারফ।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভুঁইয়া। উপদেষ্টা ডা. মো. জাহাঙ্গীর আলম, লায়ন পারভীন হোসেন, মো. ওয়াদুদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights